Header Ads

Header ADS

সতর্ক না হলে পা পিছলাতে পারে ব্রাজিলের

                             

পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল মাঠে নামছে আজ রাতে। নিজেদের সেরাটা দিতে পারলে সার্বিয়ার বিপক্ষে জয় দিয়েই তাদের বিশ্বকাপ শুরু হবে বলে আমার বিশ্বাস। বিশ্বাসের মূলে বড় যুক্তি, ব্রাজিলের ফুটবলারদের পায়ের কারুকাজ অন্যদের চেয়ে ভালো। সেটাই দিন শেষে তাদের জয়ী করে। আজও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম।

ব্রাজিলের এই দলে দুজন বয়সী ডিফেন্ডার আছে। দানি আলভেজের বয়স ৩৯ ও থিয়াগো সিলভার ৩৮। তবে সামগ্রিকভাবে তিতে বাহিনীকে বয়সের ভারে ভারী বলা যাবে না। চনমনে একটা ভাব আছে দলটার। সার্বিয়ার বিপক্ষে সেই চনমনে ব্রাজিলকেই দেখতে চাইবে সমর্থকেরা।

তবে প্রতিবেশী আর্জেন্টিনা প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর আজ একটু বাড়তি সতর্কতা নিতেই হবে ব্রাজিলকে। নামের প্রতি সুবিচার করে খেলতে হবে। ব্রাজিল একটা একটা করে ম্যাচ এগোতে চায়, সেটা করতে হলে ভালো শুরু দরকার। সেই লক্ষ্যে ব্রাজিলের আক্রমণভাগকে রাখতে হবে বড় ভূমিকা। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসরা দলকে টেনে নেওয়ার ক্ষমতা রাখে।

No comments

shahin live count

 

Powered by Blogger.